শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজই শেষ হচ্ছে ফিরতি ফ্লাইট, দেশে ফিরেছেন ৫০৯৮৪ হাজি

news-image

নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে গত ১৪ জুলাই থেকে ফিরতি ফ্লাইটে দেশে ফিরছেন হাজিরা। গতকাল বুধবার পর্যন্ত সরকারি-বেসরকারি ১৪১ ফ্লাইটে ৫০ হাজার ৯৮৪ জন হাজি দেশে ফিরেছেন।

আজ বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিটে জেদ্দাস্থ কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিজি-৩৩৬ ফ্লাইটে করে হজযাত্রীদের শেষ ফ্লাইট ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। বৃহস্পতিবার (৪ আগস্ট-রাত ২টা) দেওয়া সবশেষ হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিনে বলা হয়েছে, এখন পর্যন্ত ১৪১টি ফিরতি ফ্লাইটে ৫০ হাজার ৯৮৪ জন হাজি দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৭৭টি ফ্লাইট, সৌদি এয়ারলাইন্স পরিচালনা করেছে ৫৭টি ফ্লাইট এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালনা করেছে ৮টি ফ্লাইট।

এবার হজে গিয়ে মোট ২৫ জন বাংলাদেশি হাজি মারা গেছেন। তাদের মধ্যে ১৮ জন পুরুষ ও ৭ জন নারী। এর মধ্যে মক্কায় মারা গেছেন ১৯ জন, মদিনায় মারা গেছেন ৪ জন এবং জেদ্দায় মারা গেছেন ২ জন।

গত ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা