,

যশোরে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু

news-image

জেলা প্রতিনিধি : যশোরের বাঘারপাড়ায় মেশিন দিয়ে ঘাস কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

বুধবার (৩ আগস্ট) বিকেলে বাঘারপাড়া উপজেলার জয়নগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন জয়নগর গ্রামের মৃত খেলাফাত হোসেনের ছেলে রুহুল আমিন (৪০) ও তৌহিদুর রহমান (৪২)।

মৃত ব্যক্তিদের চাচা রেজাউল ইসলাম সুইট জানান, বুধবার বিকেলে রুহুল আমিন গবাদি পশুর জন্য ঘাস কাটছিলেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাই তৌহিদুর রহমানও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

সন্ধ্যায় স্বজনরা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিলে ডা. শুভাশিষ রায় মৃত ঘোষণা করেন।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না