,

মন্ত্রিসভায় রদবদল করলেন মমতা

news-image

অনলাইন ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রিসভায় রদবদল করলেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আজ বুধবার পশ্চিমবঙ্গের রাজভবনে নতুন ৭ মুখসহ মোট নয় মন্ত্রীকে শপথবাক্য পাঠ করালেন রাজ্যটির অস্থায়ী রাজ্যপাল লা গণেশন। শপথগ্রহণ হলেও এখনও নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন করা হয়নি।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। আমন্ত্রিত ছিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণ জানানো হলেও তিনি উপস্থিত ছিলেন না।

২০২১ সালে তৃতীয়বারের মতো ক্ষমতায় আসার পর মমতার দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মন্ত্রিসভায় এটিই সবচেয়ে বড় রদবদল। পশ্চিমবঙ্গের বিধানসভার সংখ্যার নিরিখে মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রীসহ সর্বোচ্চ ৪০ জন মন্ত্রী থাকতে পারেন। বুধবার সে সংখ্যা পূর্ণ হল।

মমতার মন্ত্রণালয়ে নতুন করে যারা পূর্ণমন্ত্রী হয়েছেন তারা হলেন প্রদীপ মজুমদার, পার্থ ভৌমিক, উদয়ন গুহ, বাবুল সুপ্রিয়, স্নেহাশিস চক্রবর্তী। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা বীরবাহা হাঁসদা ও বিপ্লব রায়চৌধুরী।

এ ছাড়া পশ্চিমবঙ্গে নতুন করে প্রতিমন্ত্রী হলেন তাজমূল হোসেন ও সত্যজিৎ বর্মন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না