,

নতুন জ্যাকেটে ডিবি

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কর্মকর্তাদের নতুন জ্যাকেটে দেখা গেছে আজ। আজ সোমবার (১ আগস্ট) রাজধানীর ডিএমপি কার্যালয়ে সংবাদ সম্মেলনের সময় তাদের এই নতুন জ্যাকেটে দেখা যায়।

সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, আজ থেকেই ডিবির নতুন জ্যাকেট চালু করা হলো।

ডিবি সূত্রে জানা যায়, অনেক সময় ডিবির জ্যাকেট নিয়ে মানুষ প্রতারণা করছে। ডিবির পরিচয় দিয়ে বিভিন্ন সময় অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত করছে। এ ধরনের প্রতারণা বন্ধ করতেই ডিবির জ্যাকেট চেঞ্জ করা হচ্ছে। যেন জনগণ জানতে পারে কোনটা ডিবি আর কোনটা ডিবি না।

ডিবির দায়িত্বশীল সূত্র বলছে, নতুন জ্যাকেটে এই প্রথম গোপনীয় নম্বর, ডিবি এবং ডিএমপির সমন্বয়ে কুইক রেসপন্স কোড (কিউআর) এর ব্যবস্থা থাকছে। সন্দেহ হলে কেউ কিউআর কোড স্ক্যান করে উক্ত ব্যক্তি ডিবির প্রকৃত সদস্য কিনা তা শনাক্ত করতে পারবেন।

এর আগে ডিএমপির অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ দেশ রূপান্তরকে বলেছিলেন, বর্তমানে ডিবি যে জ্যাকেট পরিধান করে অভিযান চালাচ্ছে তা বেশ পুরানো। অধিককাল জ্যাকেটটি ব্যবহারের ফলে অনেক প্রতারক চক্র বাইরে থেকে এটি তৈরি করে অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করে অনেক নিরীহ মানুষকে ফাঁদে ফেলার অভিযোগ পাওয়া যায়। বিভিন্ন সময় জ্যাকেটটির হুবহু কপি ভুয়া ডিবি সদস্যদের কাছে পাওয়া গেছে। ভবিষ্যতে কেউ যেন এভাবে প্রতারণার শিকার না হন, সে জন্যই সংযোজন করা হচ্ছে নতনু জ্যাকেট।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির