,

কলেরা টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু বুধবার

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী ৩ আগস্ট থেকে রাজধানীর পাঁচ এলাকায় কলেরার মুখে খাওয়ার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু করবে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)।

স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে সাপ্তাহিক ও সরকারি ছুটি বাদে ১০ আগস্ট পর্যন্ত এই কর্মসূচি চলবে। নিজ নিজ কেন্দ্রে টিকা কার্ড দেখিয়ে দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করা যাবে।

এর আগে ২৬ জুন থেকে ২ জুলাই রাজধানীর যাত্রাবাড়ী, সবুজবাগ, দক্ষিণখান, মিরপুর ও মোহাম্মদপুরে ২৩ লাখ ৬৫ হাজার ৫৮৫ জনকে কলেরার মুখে খাওয়ার প্রথম ডোজ টিকা দেওয়া হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ও লাইন ডিরেক্টর (রোগ নিয়ন্ত্রণ প্রোগ্রাম) অধ্যাপক ডা. মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, প্রথম ডোজ টিকা দেওয়ার সময় আমরা ভাল সাড়া পেয়েছি। আশা করছি- যারা প্রথম ডোজ কলেরা টিকা নিয়েছেন, তারা নির্দিষ্ট কেন্দ্রে এসে দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করবেন।’

কলেরার টিকা গ্রহণ করে নিজে ও পরিবারের সদস্যদের সুরক্ষিত রাখার অনুরোধ জানান আইসিডিডিআর,বি-র সিনিয়র সায়েন্টিস্ট ও ইনফেকশাস ডিজিজেস ডিভিশনের ভারপ্রাপ্ত সিনিয়র ডিরেক্টর ড. ফেরদৌসী কাদরী।

দক্ষিণ কোরিয়ার ইউবায়োলোজিক্স কো. লিমিটেডের তৈরি ইউভিকল প্লাস নামের কলেরার টিকা এক বছর থেকে তদূর্ধ্ব বয়সীদের প্রদান করা হবে। অন্তঃসত্ত্বা নারী ও যারা ১৪ দিনের মধ্যে অন্য কোনো টিকা গ্রহণ করেছেন; তারা ছাড়া সবাই এই টিকা গ্রহণ করতে পারবেন। এই টিকা নেওয়ার ১৪ দিনের মধ্যে অন্য কোনো টিকা নেওয়া যাবে না।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির