,

স্কুল ড্রেস পরে না আসায় ছাত্রীকে শাস্তি দেওয়া সেই শিক্ষিকা বরখাস্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : নির্দিষ্ট স্কুল ড্রেস ছাড়া শ্রেণিকক্ষে আসায় হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে শাস্তি দিয়েছেন শিক্ষিকা। এই অভিযোগে হবিগঞ্জে মৌসুমী রায় নামে এক শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ জানিয়েছে হবিগঞ্জের জেলা প্রশাসক।

জেলা প্রশাসনের ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি বার্তায় বলা হয়, ছাত্রীকে লাঞ্ছিত করার খবরের গুরুত্ব বিবেচনায় হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকেয়া খানমকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ইতোমধ্যে অভিযুক্ত শিক্ষিকা মৌসুমী রায়কে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য একটি তদন্ত কমিটিও গঠন হয়েছে। যেহেতু আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে, তাই সংবেদনশীল এ বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার জন্য বার্তায় অনুরোধও করা হয়েছে।

শনিবার বিদ্যালয়ের অষ্টম শ্রেণির একজন ছাত্রী নির্দিষ্ট স্কুল ড্রেস ছাড়া শ্রেণিকক্ষে যায়। সে সময় সহকারী শিক্ষিকা মৌসুমী রায় মেয়েটির মৌলিক অধিকার খর্ব হয় এমন শাস্তি দেন। পরে মেয়েটির পরিবার বিষয়টি প্রধান শিক্ষককে জানালে তিনি এ বিষয়ে ব্যবস্থা নেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না