রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীকে ‘তালাক দিতে বলায়’ কলেজছাত্রের আত্মহত্যা

news-image

দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণা জেলার দুর্গাপুরে হৃদয় (২০) নামের এক কলেজছাত্র বিষপানে আত্মহত্যা করেছেন। গতকাল শনিবার সন্ধ্যায় নিজের ঘরে আত্মহননের পথ বেছে নেন তিনি।

হৃদয় উপজেলার গাঁওকান্দিয়া গ্রামের মো. উজ্জ্বল মিয়ার ছেলে এবং নেত্রকোণা সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী।

জানা যায়, গতকাল সন্ধ্যায় পরিবারের সদস্যদের অগোচরে ঘরে থাকা পোকা দমনের বিষ পান করেন হৃদয়। পরে মুর্মূষু অবস্থায় উদ্ধার করে দুর্গাপুর হাসপাতালে নেওয়া হলে ভোরের দিকে মারা যান তিনি।

হৃদয়ের চাচা সবুজ মিয়া জানান, কাউকে না জানিয়ে ৩ মাস আগে কোর্টের মাধ্যমে এক মেয়েকে বিয়ে করেন হৃদয়। বিষয়টি জানাজানি হলে হৃদয় ও তার স্ত্রীর ওপর পারিবারিক চাপ সৃষ্টি হয়। মেয়ের পরিবার থেকে ছেলেকে ডিভোর্স দিতে বলা হয়। হৃদয় তা মেনে নিতে না পেরে আত্নহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) এনামুল হক বলেন, তদন্তের জন্য পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

রেকর্ড গড়ে ১০০ কোটির ক্লাবে সামান্থা

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে নির্ধারিত সূচিতে চলবে এইচএসসি পরীক্ষা

বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

সুপারকম্পিউটারের পূর্বাভাসে ইংল্যান্ড সামান্য এগিয়ে আর্জেন্টিনার বিপক্ষে

আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথের পেছনে যে রক্তাক্ত ইতিহাস