,

মিরপুরে বাস–লেগুনা সংঘর্ষে কলেজছাত্র নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন।

তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম–পরিচয় জানা যায়নি। রোববার বেলা ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনায় জুবায়ের নামে কমার্স কলেজের এক শিক্ষার্থী গুরুতর আহত হন। উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, দুর্ঘটনায় হতাহত ব্যক্তিরা সবাই লেগুনার যাত্রী বলে তারা জানতে পেরেছেন। লেগুনাটি দিয়াবাড়ি থেকে মিরপুরের দিকে আসছিল। আর বাসটি মিরপুর থেকে উত্তরার দিকে যাচ্ছিল।

শাহ আলী থানা–পুলিশ সূত্র জানায়, দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না