,

শুধু সার্টিফিকেট অর্জন নয়, দক্ষ হতে বললেন প্রধানমন্ত্রী

news-image

নিউজ প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দায়সারা পড়াশোনা না করে, শুধু সার্টিফিকেট অর্জনের জন্য পড়াশোনা না করে, নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে। অনেকে কোনো রকম ঘষে-মেজে বিএ-এমএ পাস করেই চাকরির পেছনে ছুটে বেড়ায়। এই চিন্তাভাবনা থেকে বের হতে হবে।

রোববার (৩১ জুলাই) প্রধানমন্ত্রী তার কার্যালয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের গভর্নিং বোর্ডের প্রথম সভার সূচনা বক্তব্যে এ কথা বলেন।

বুনিয়াদি শিক্ষার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, শুধু বিএ-এমএ পাস করে লাভ নেই। আমি চাই কৃষি কলেজ, কৃষি স্কুল, ইঞ্জিনিয়ারিং স্কুল ও কলেজ, যেন সত্যিকারের মানুষ তৈরি হয়। বুনিয়াদি শিক্ষা নিলে কাজ করে খেয়ে বাঁচতে পারবে।

দেশের যুব সমাজ সুদক্ষ কারিগর হিসেবে গড়ে উঠুক, এই প্রত্যাশার কথা জানিয়ে সরকারপ্রধান বলেন, শুধু নিয়মমাফিক একটা পড়াশোনা করা নয়, প্রতিনিয়ত পরিবর্তনশীল ও প্রযুক্তির যুগে শিক্ষার্থীরা যেন দক্ষতা নিয়ে সমাজে নিজেদের অবস্থান ঠিক করতে পারে, সেটিই আমাদের লক্ষ্য। যত বেশি দক্ষ জনশক্তি গড়া যাবে, দেশে যেমন কাজে লাগবে, বিদেশেও কাজে লাগানো যাবে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না