,

হাসপাতালে স্পর্শিয়া

news-image

বিনোদন প্রতিবেদক : হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। গতকাল শনিবার রাতে রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে তার অ্যাপেনডিসাইটিস অপারেশন হয়েছে।হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল রাতে স্পর্শিয়ার অ্যাপেনডিসাইটিস অপারেশন হয়েছে। তার অপারেশনটি করেছেন প্রফেসর ডক্টর ফিরোজ কবির। অপারেশনের পর এখন তার শারীরিক অবস্থা স্বাভাবিক আছে।

সর্বশেষ ‘নবাব এলএলবি’ সিনেমায় দেখা গেছে স্পর্শিয়াকে। এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘ফিরে দেখা’ নামের সরকারি অনুদানের একটি সিনেমা। এটি নির্মাণ করেছেন এক সময়ের জনপ্রিয় নায়িকা রোজিনা। এতে প্রথমবার নিরবের বিপরীতে অভিনয় করেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির