,

ঢাকা-বরিশাল রুটে ফ্লাইট কমাল বিমান বাংলাদেশ এয়ারলাইনস

news-image

নিউজ ডেস্ক : ঢাকা-বরিশাল আকাশপথে যাত্রী-সংকটে নভোএয়ারের পর এবার ফ্লাইট কমানোর ঘোষণা দিয়েছে রাষ্ট্রীয় বিমান পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

আগে সপ্তাহে পাঁচ দিন নিয়মিত ফ্লাইট চলাচল করলেও এখন থেকে তা কমিয়ে তিন দিন করা হবে। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হবে আগামী ৫ আগস্ট থেকে।

শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনস বরিশালের ব্যবস্থাপক আবু আহম্মেদ।

তিনি বলেন, আগামী ৫ আগস্ট থেকে বাংলাদেশ বিমান সপ্তাহে বৃহস্পতি, শুক্র ও রোববার— এই তিন দিন বরিশাল-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করবে। শুক্রবার বিকেলে কেন্দ্রীয় দপ্তর থেকে এমন সিদ্ধান্ত আমাদের জানানো হয়েছে।

তিনি আরও লেন, পদ্ম সেতু চালুর পর ঢাকা-বরিশাল সড়কপথ জনপ্রিয় হয়ে উঠেছে। যাত্রী ধরে রাখতে গত শনিবার থেকে বাংলাদেশ বিমানের ভাড়া ৩২০০ টাকা থেকে কমিয়ে ৩০০০ টাকা করার পরও কাঙ্ক্ষিত যাত্রী মিলছে না। আমাদের বিমানের ৭৪ আসনের অধিকাংশ আসনই ফাঁকা যেত। তাই ফ্লাইট সংখ্যা কমানো হয়েছে।

প্রসঙ্গত, যাত্রী-সংকটের কারণে ১ আগস্ট থেকে ঢাকা-বরিশাল আকাশপথে চলাচলকারী নভোএয়ার ফ্লাইট পরিচালনা স্থগিতের ঘোষণা দিয়েছে। এর এক দিন আগে ঢাকা-বরিশাল নৌপথে দিবা সার্ভিস এমভি গ্রিন লাইন-৩ ওয়াটার ওয়েজ রুট পরিচালনা বন্ধ ঘোষণা দেয়। সর্বশেষ এবার ফ্লাইট সংকোচনের ঘোষণা দিল বাংলাদেশ বিমান।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির