,

আফগান স্টেডিয়ামে বিস্ফোরণের ঘটনায় নিহত ১৯

news-image

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানে ক্রিকেট ম্যাচ চলাকালীন বিস্ফোরণের ঘটনায় ১৯ জন বেসামরিক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। প্রথমে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো ৪ জন আহত হওয়া খবর জানালেও সময়ের সঙ্গে সঙ্গে নিহতের খবর পাওয়া যায়।

১৯ জন নিহতের খবর জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস নিজে নিশ্চিত করেছেন। তিনি টুইটে লিখেন, আমি কাবুল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবারের হামলার তীব্র নিন্দা জানাই। সেখানে কমপক্ষে ১৯ জন বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটেছে এবং অনেকে আহত হয়েছেন। আন্তর্জাতিক মানবাধিকার আইনে বেসামরিক জনতার বিরুদ্ধে আক্রমণ কঠোরভাবে নিষিদ্ধ।

এর আগে শুক্রবার কাবুল ক্রিকেট স্টেডিয়ামে পেশাদার টি-টোয়েন্টি ক্রিকেট লিগ শাপাগিজার ম্যাচ চলছিল। ম্যাচে লড়ছিল বন্দ-ই-আমির ড্রাগনস ও পামির জালমি। খেলাটি দেখতে স্টেডিয়ামে জড়ো হয়েছিলেন জাতিসংঘের প্রতিনিধিরাও। ঠিক এমন সময় বোমা বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে স্টেডিয়ামের গ্যালারি।

যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান ঘুরে দাঁড়ানোর জন্য লড়ছে। ক্রিকেট দেশটির জনগণের একমাত্র বিনোদনের উপলক্ষ্য। মোহাম্মদ নবী-রশিদ খানরা যখন নিজের দেশে আন্তর্জাতিক ম্যাচ খেলার স্বপ্ন দেখতে শুরু করেছে, ঠিক তখনই কাবুলের স্টেডিয়ামে বোমা হামলার ঘটনা ঘটলো।

বোমার শব্দে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকেন দর্শকরা। তবে দ্রুতই খেলোয়াড়দের সরিয়ে নেওয়া হয় নিরাপদ স্থানে।

আফগানিস্তানের ক্রিকেটের প্রধান নির্বাহী নাসিব খান বলেন, ‘শাপাগিজা লিগের ম্যাচ চলছিল। ম্যাচটি দেখতে এসেছিলেন জাতিসংঘের প্রতিনিধিরাও। এমন সময়ে গ্যালারিতে একটি বোমা বিস্ফোরিত হলে চারজন সাধারণ দর্শক আহত হন।’

২০১৩ সালে শুরু হও আফগানিস্তানের পেশাদার টি-টোয়েন্টি ক্রিকেট লিগ শাপাগিজায় এখন আটটি ফ্র্যাঞ্চাইজি খেলে। এই লিগটিতে জাতীয় দল, ‘এ’ দল ও হাই-পারফরম্যান্স দলের খেলোয়াড়রা ছাড়াও খেলে থাকেন বিদেশি ক্রিকেটাররাও।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড