,

‘রেলপথে মৃত্যুর মিছিল মেনে নেওয়া যায় না’

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, দেশের রেলক্রসিং যেন মরণ ফাঁদ। সারা বিশ্বে রেলপথে যাতায়াত নিরাপদ হিসেবে বিবেচিত হলেও বাংলাদেশে যেন আতঙ্কের বিষয় হয়ে দাঁড়াচ্ছে। ৫০ বছরে দেশের রেলপথ নিরাপদ হয়নি।

আজ শনিবার গণমাধমে পাঠানো এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, দেশের প্রায় ৮২ ভাগ রেলক্রসিং অরক্ষিত। এই সকল অরক্ষিত রেলক্রসিং-এ নেই পাহারাদার ও কোনো প্রতিবন্ধক। আবার ১৮ ভাগ রেলক্রসিং-এ পাহারাদার ও প্রতিবন্ধক থাকলেও সেখানেও অবহেলার অন্ত নেই। তাই প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, প্রতিবছর প্রাণ যাচ্ছে অসংখ্য মানুষের।

রেল বিভাগের অবহেলা ও অব্যবস্থাপনা দেখার যেনো কেউ নেই। প্রতিটি দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হলেও, তদন্ত প্রতিবেদন জানতে পারে না দেশের মানুষ। দুর্ঘটনা রোধে সরকার কী ব্যবস্থা নিচ্ছে তাও জানতে পারে না কেউ, বলেন গোলাম মোহাম্মদ কাদের।

বিবৃতিতে তিনি আরও বলেন, ‘রেলপথে মৃত্যুর মিছিল মেনে নেওয়া যায় না। আধুনিক যুগে রেলপথের দুর্ঘটনাগুলো প্রমাণ করে আমরা কতটা পিছিয়ে আছি। দেশের রেলপথ নিরাপদ করতে এখনই প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া জরুরি হয়ে পড়েছে।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড