,

সংখ্যালঘু নির্যাতনের রেকর্ড একমাত্র বিএনপির: ওবায়দুল কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘নেতার সঙ্গে কর্মীর এবং কর্মীর সঙ্গে জনগণের সেতু নির্মাণ করে আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে বিজয়ী হতে হবে।’ আজ শুক্রবার বিকেলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের অন্তর্গত বিমানবন্দর থানার বিভিন্ন ইউনিট ও ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ নিজেদের জন্য রাজনীতি করে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনের সময় বেশিদিন নেই, তাই এখন থেকেই নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।’

রাজপথে সাম্প্রদায়িক অপশক্তির সকল ষড়যন্ত্র মোকাবিলা করার প্রস্তুতি নিতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘মানুষের সঙ্গে ভালো আচরণ করতে হবে, তাহলে আওয়ামী লীগের বিজয় কেউ ঠেকাতে পারবে না।’

ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, ‘যারা বিদ্যুতের পরিবর্তে খাম্বা দিয়েছিল, তাদের মুখে বিদ্যুতের কথা বলা মানায় না।’

সংখ্যালঘু নির্যাতনের রেকর্ড এদেশে একমাত্র বিএনপির- এমন দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির শাসনামলে তারা হিন্দু সম্প্রদায়ের ওপর যে হামলা-নির্যাতন চালিয়েছিল তার নজির আর নেই।’

বর্তমান সরকারের শাসনামলে হিন্দু ধর্মাবলম্বীরা নিরাপদ নয়, বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য শুনলে মনে হয়- ‘বানরে সংগীত গায়, শিলা জলে ভাসে।’’

প্রতিদিন কোনো না কোনো বিষয়ে মিথ্যাচার করা বিএনপির অভ্যাসে পরিণত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘মানুষ উন্নয়ন ও কাজ চায়। শেখ হাসিনা উন্নয়ন ও কাজ করে যাচ্ছে। তাই জনগণ শেখ হাসিনার ওপর খুশি, আর বিএনপির মন খারাপ।’

উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মনোয়ার ইসলাম চৌধুরী রবিনের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, সংসদ সদস্য মো. হাবিব হাসান প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির