,

শ্রমিকলীগ, ছাত্রলীগ, যুবলীগ কেউই আইনের ঊর্ধ্বে নয়

news-image

মৌলভীবাজার প্রতিনিধি : শ্রমিকলীগ, ছাত্রলীগ, যুবলীগ বা অন্যকোনো জনপ্রতিনিধি বা প্রভাবশালী, কেউই আইনের ঊর্ধ্বে নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি শিল্পকারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আসাদুজ্জামান খান কামাল বলেন, যারাই অন্যায় করছে, তাদের বিচার হচ্ছে। সে হোক শ্রমিকলীগ, ছাত্রলীগ, যুবলীগ বা অন্যকোনো জনপ্রতিনিধি বা প্রভাবশালী। কেউই আইনের ঊর্ধ্বে নয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্রী ধর্ষণ ও নির্যাতনের বিচার হচ্ছে না কথাটা কিন্তু সঠিক নয়। যারা এই অন্যায় করে, দুষ্কর্ম করে তাদের যথাযোগ্য বিচার হচ্ছে। এবং তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী বিচার করা হচ্ছে।

তিনি আরও বলেন, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ কিংবা প্রভাবশালী কোনো ব্যক্তি অন্যায় করলেই তার বিচার হচ্ছে। অপরাধ করলেই তাদের আইনের আওতায় আনা হবে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির