মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাত ১০টার পর বাইরে আড্ডা দিলেই গ্রেপ্তার!

news-image

নিজস্ব প্রতিবেদক,ময়মনসিংহ : ময়মনসিংহ নগরীতে রাত ১০টার পর কোনো যুবক রাস্তায় আড্ডারত অবস্থায় পাওয়া গেলে তাকে গ্রেপ্তারসহ কঠোর আইনের আওতায় আনা হবে। যারা রাতে আড্ডা দেয় তাদের মধ্যে থেকে অনেকে নানান অপরাধে জড়িয়ে পড়ে। তাই এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা সদস্যের প্রতি আহ্বান জানান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ।

ময়মনসিংহ নগরীর আইনশৃংখলা নিয়ন্ত্রণ, অপরাধ দমন, চুরি-ছিনতাই রোধ ও মাদক দমনে বিট পুলিশিংয়ের মতবিনিময় সভায় ওসি এ কথা বলেন। গতকাল বুধবার রাতে নগরীর ১৭ নম্বর বিটে বাঘমারা কমিউনিটি সেন্টারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শাহ কামাল আকন্দ বলেন, শিক্ষার নগরী ময়মনসিংহ। এই নগরবাসির শান্তি, শৃংখলা, শিক্ষার্থীদের নিরাপদে স্কুল-কলেজে আসা যাওয়া নির্বিঘ্ন করতে আইনশৃংখলা বাহিনী তথা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। চুরি-ছিনতাই রোধসহ মাদক নির্মূল করতে হলে পুলিশের পাশাপাশি এলাকাবাসীকেও এগিয়ে আসতে হবে।

ওসি আরও বলেন, ‘মাদক ব্যবসায়ীদের তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করুন। তথ্যদাতাদের নাম-ঠিকানা গোপন রাখা হবে। কোতোয়ালি মডেল থানা এলাকায় অপরাধীদের কোনো জায়গা নেই। অপরাধী কিংবা কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে কারও বিরুদ্ধে থানায় অভিযোগ, জিডি বা মামলা করতে কোনো ধরনের অর্থের প্রয়োজন হয় না। দায়িত্বরত কোনো অফিসার অর্থ দাবি করলে থানার ওসিকে অবহিত করবেন। তাৎক্ষণিক অফিসারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সভায় ওয়ার্ড কাউন্সিলর কামাল খান, সাবেক ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতা ও স্থানীয়রা উপস্থিত ছিলেন ।

 

এ জাতীয় আরও খবর

সংরক্ষিত আসনের এমপিরা সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা বজায় রাখতে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ দিয়েছেন বিনিয়োগ আকৃষ্ট করতে

এআই ব্যবহার করে এসএসসি প্রশ্নফাঁসের গুজব শনাক্ত: বাংলাফ্যাক্ট

তামিলনাড়ুর নির্বাচনে থালাপতি বিজয়ের দল এগিয়ে, পুরোনো ভিডিও ভাইরাল

রাঙামাটিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

প্রাইভেট বিশ্ববিদ্যালয়েও ক্রীড়া বিভাগ চালুর উদ্যোগ: প্রতিমন্ত্রী মো. আমিনুল হক

সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার আর নেই

আইনমন্ত্রী: আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের কার্যক্রমে প্রশ্ন তোলার কোনো কারণ নেই

মোদির মন্তব্য: পশ্চিমবঙ্গের জনগণ বিজেপিকে অভূতপূর্ব সমর্থন দিয়েছে

পশ্চিমবঙ্গের নির্বাচনের ফল বাংলাদেশের কূটনীতি প্রভাবিত করবে না: শামা ওবায়েদ

হাম ও উপসর্গ নিয়ে আরও ১৭ শিশুর মৃত্যু