,

আগুনে পুড়ে ঘুমন্ত স্ত্রীর ‘মৃত্যু’, খোঁজ মিলছে না স্বামীর

news-image

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে আগুনে পুড়ে ঘুমন্ত অবস্থায় শামীমা বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ওই রাতে নিহত নারীর স্বামী আজাদুর রহমান ঘরে থাকলেও তার খোঁজ মিলছে না।

আজ বৃহস্পতিবার রাতে উপজেলার সান্তাহার পৌর শহরের বশিপুর গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনায় টিনের দুইটি ঘর ও আসবাবপত্র পুড়ে প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

জানা গেছে, গত ৬ বছর আগে উপজেলার সান্তাহার পৌর এলাকার বশিপুর গ্রামে আজাদুর রহমান ২টি টিনের ঘর নির্মাণ করে স্ত্রীকে নিয়ে বসবাস করছিলেন। ওই বাড়িতে শুধু তারা স্বামী-স্ত্রী বসবাস করতেন। হঠাৎ রাত ৩টার পর আজাদুরের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানিয়রা ঘটনাটি দেখতে পেয়ে নওগাঁ ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নিয়ন্ত্রণে আসলেও ঘুমন্ত অবস্থায় থাকা গৃহবধূ শামীমা বেগমের পুড়ে নিহত হন। এছাড়া টিনের দুইটি ঘর ও আসবাবপত্র পুড়ে প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে সান্তাহার ফাঁড়ি ও আদমদীঘি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুনে পোড়া শামীমা বেগমের মরদেহ উদ্ধার করে। কিন্তু তার স্বামী আজাদুরের মরদেহ পাওয়া যায়নি এবং তার কোন সন্ধানও পাচ্ছে না পুলিশ।

আজাদুরের ছেলে রাকিব হোসেন জানান, গতকাল বুধবার রাত ১০টার দিকে মোবাইল ফোনে তার মা শামীমার সঙ্গে কথা হয়। সে সময় তার বাবা ঘুমিয়ে ছিলেন।

নওগাঁ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শফিউল ইসলাম জানান, মশার কয়েল থেকে আগুন লাগতে পারে বলে ধারনা করা হচ্ছে। তারপরও বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। আজাদুরের ছেলের ভাষ্য অনুযায়ী তার বাবা ঘরেই ঘুমিয়ে ছিলেন। কিন্তু তার মরদেহ সেখানে পাওয়া যায়নি। ঘটনাটির তদন্ত চলছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না