,

বিমানের খাবারে সাপের কাটা মাথা!

news-image

অনলাইন ডেস্ক : কাজ শেষে খাবার খেতে বসেছিলেন ফ্লাইট অ্যাটেনডেন্টরা। হঠাৎ করেই খাবারের পাত্রে যা চোখে পড়ল, তাতে আঁতকে উঠলেন সবাই। প্লেটের মধ্যে সবজি ও অন্য খাবারের আড়ালে লুকোনো অবস্থায় রয়েছে সাপের একটি কাটা মাথা! চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে তুরস্কভিত্তিক একটি এয়ারলাইন্সের ফ্লাইটে।

গত ২১ জুলাই তুরস্কের আঙ্কারা থেকে জার্মানির ডুসেলডর্ফে যাচ্ছিল তুরস্কভিত্তিক এয়ারলাইন্স সানএক্সপ্রেসের একটি ফ্লাইট। প্লেনের মধ্যেই কেবিন ক্রুরা তাদের নিজেদের খাবার খাচ্ছিলেন। তখনই একজনের চোখে পড়ে, খাবারের ভেতর আলু ও সবজির মধ্যে রয়েছে ছোট্ট একটি সাপের মাথা। ততক্ষণে তিনি প্রায় বেশিরভাগ খাবারটাই খেয়ে ফেলেছেন।

এই ঘটনার একটি ভিডিও শেয়ার করা হয়েছে টুইটারে। ঘটনা জানাজানি হতেই তোলপাড় সৃষ্টি হয় চারপাশে। সানএক্সপ্রেসের এক প্রতিনিধি তুরস্কের সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ঘটনাটি একেবারেই মেনে নেওয়া যায় না। টুইটারের ছড়িয়ে পড়া ওই ভিডিওটি ভাইরাল হওয়ার পর নিন্দার ঝড় উঠেছে অনলাইনে।

তিনি আরও জানিয়েছেন, ফ্লাইটে খাবার সরবরাহকারী সংস্থার সঙ্গে চুক্তি আপাতত স্থগিত রাখা হয়েছে। এমন ঘটনা কীভাবে ঘটল, সেই বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে।

সংস্থাটি তাদের বিবৃতিতে জানিয়েছে, ‘আকাশপথে যাত্রী সেবা দেওয়ার বিষয়ে গত ৩০ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে আমাদের। এটা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে, আমরা যাত্রীদের যেসব সুবিধা দিয়ে থাকি, তা উৎকৃষ্ট মানের এবং আমাদের কর্মী ও যাত্রী উভয়েরই আকাশপথে ভ্রমণের অভিজ্ঞতা যাতে নিরাপদ ও আরামদায়ক হয়’।

যদিও খাবারে সাপের মাথা থাকার মতো এ ধরনের কোনো ঘটনা নিজেদের পক্ষ থেকে হওয়ার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছে ফ্লাইটে খাবার সরবরাহকারী সংস্থাটি। তাদের দাবি, ২৮০ ডিগ্রি সেন্ট্রিগ্রেড তাপমাত্রায় তারা খাবার রান্না করে, ফলে ওই মাংসের মতো দেখতে সাপের মাথাটি তাদের রান্না হয়ে যাওয়ার পর খাবারে মেশানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির