,

শাবিপ্রবি শিক্ষার্থী হত্যায় সন্দেহভাজন তিনজনকে জিজ্ঞাসাবাদ

news-image

শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বুলবুলকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহজনক ৩ জনকে আটক করেছে জালালাবাদ থানা-পুলিশ।

মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান৷

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে শিক্ষার্থী হত্যায় একটি মামলা দায়ের হয়েছে। আমরা প্রাথমিক তদন্তের জন্য ৩/৪ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছি।

এদিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তিকে আসামি করে জালালাবাদ থানায় একটি মামলা দায়ের করেছেন।

নিহত বুলবুল আহমেদ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি নরসিংদী জেলায়।

জানা যায়, নিহত শিক্ষার্থী বুলবুল আহমেদ সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেছা চৌধুরী ছাত্রী হলের সামনের গাজী কালুর টিলার সামনে ছুরিকাঘাত অবস্থায় পড়ে থাকেন।

এ অবস্থায় শিক্ষার্থীরা উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ে মেডিকেল সেন্টারে নেন এবং পরে তাকে এমএজি ওসমানী মেডিকেলে কলেজে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না