,

রাজশাহীতে বাস উল্টে ১৫ জন আহত

news-image

রাজশাহী ব্যুরো : রাজশাহীর মোহনপুরে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। আজ রোববার দুপুর ১টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের বড়াইল ব্রীজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

মোহনপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিতাই চন্দ্র জানান, রাজশাহী থেকে হানিফ পরিবহণের একটি যাত্রীবাহী বাস নওগাঁয় যাচ্ছিল। দুপুর ১ টার সময় উপজেলার বড়াইল ব্রীজ এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পশ্চিম পাশে পড়ে যায়। এতে প্রায় ১৫ জন যাত্রী আহত হয়েছে। ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ৪ জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মোহনপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

গুরুতর আহতরা হচ্ছেন, নওগাঁ জেলার মান্দা উপজেলার ফয়সাল হোসেন, রানীনগর উপজেলার রবিন হোসেন,পত্মীতলা উপজেলার বাবলু হোসেন ও সিরাজগঞ্জের আব্দুস সামাদ। পরে আহতদের মধ্যে রবিন ও ফয়সালকে রাজশাহী কেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হস্তান্তর করা হয়েছে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। বাসটি কেন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল তা খতিয়ে দেখা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না