,

সিরাজগঞ্জে ফের বাড়ছে যমুনার পানি

news-image

জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জে হঠাৎ করেই বাড়তে শুরু করেছে যমুনা নদীর পানি। গত ২৪ ঘণ্টায় শহররক্ষা বাঁধ পয়েন্টে ১৫ সেন্টিমিটার ও মেঘাই ঘাট পয়েন্টে ১৭ সেন্টিমিটার পানি বেড়েছে।

রোববার (২৪ জুলাই) সকালে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক আব্দুল লতিফ।

তিনি বলেন, সিরাজগঞ্জ শহরের হার্ডপয়েন্ট এলাকায় গত ২৪ ঘণ্টায় ১৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২২৬ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। কাজিপুর মেঘাই ঘাট পয়েন্টে ১৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২১৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী জাকির হোসেন জানান, চলতি বছরের জুন মাসের শুরু থেকে যমুনায় পানি বাড়ছে। ২৩ জুন থেকে পানি কমতে শুরু করে। এরপর দুবার পানি বাড়লেও তা কমে যায়। এখন আবার নতুন করে পানি বাড়ছে। পানিবৃদ্ধি আরও ৫-৬ দিন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না