,

লোডশেডিং ও গরমে হাতিরঝিলে উপচেপড়া ভিড়

news-image

নিজস্ব প্রতিবেদক : তীব্র গরমে একটু ঠান্ডা বাতাস পেতে প্রায়ই হাতিরঝিলে আসে মানুষ। তবে লোডশেডিং ও ছুটির দিন হওয়ায় সেখানে স্বাভাবিক সময়ের তুলনায় মানুষের আনাগোনা বেড়েছে। বিকেলে লোকসমাগম জমে উঠলেও সন্ধ্যার পরও এর কোনো কমতি নেই। বিশেষ করে লেকের ব্রিজগুলোতে মানুষের উপচেপড়া ভিড় চোখে পড়েছে। অনেকেই হাঁটছেন, আবার কেউ বন্ধু, পরিবার কিংবা সঙ্গীকে নিয়ে গল্পগুজব করছেন।

শুক্রবার (২২ জুলাই) সন্ধ্যায় হাতিরঝিল ঘুরে এমন চিত্র দেখা যায়।

ব্রিজের ওপর দাঁড়িয়ে থাকা মাসুদ নামে এক ব্যক্তি জাগো নিউজকে বলেন, থাকি রামপুরা বাজারের পাশে। কিন্তু কাজের চাপে আর হাতিরঝিলে আসা হয় না। আজকে বাসায় ছিলাম, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেলো। তাই হাঁটতে হাঁটতে রুমমেটকে সঙ্গে নিয়ে চলে এলাম।

 

ছোট দুই বাচ্চা নিয়ে হাঁটাহাঁটি করছেন কবির হোসেন। তিনি বলেন, আমার বাসা পাশেই, যেতে দুই মিনিট লাগে। বাসায় প্রচণ্ড গরম। এজন্য বাচ্চাদের নিয়ে একটু হাঁটতে বের হলাম।

বিদ্যুৎ সাশ্রয়ে স্বাভাবিক সময়ের তুলনায় হাতিরঝিলে লাইটও কম জ্বালানো হয়েছে। কোথাও কম লাইট, আবার কোথাও একেবারেই অন্ধকার দেখা যায়। এরই মধ্যে ঘোরাঘুরি করছে মানুষ।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না