,

মাছসহ পুকুরের গলাসমান পানি হাওয়া

news-image

নিজস্ব প্রতিবেদক,বগুড়া : বগুড়ার কাহালুতে দীর্ঘ ২৫ বছর ধরে একটি পুকুরে মাছ চাষ করছিলেন নূরুল ইসলাম। ওই পুকুরে এবারও প্রায় ২০০ কেজি মাছ ছাড়া হয়েছিল। সেই মাছসহ গলাসমান পানি নিমিষেই উধাও হয়ে গেছে। পানি শুকিয়ে যাওয়ার পর পুকুরের মাঝ বরাবরে দেখা মিলেছে একটি সুড়ঙ্গের।

কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের বাগইল পশ্চিমপাড়ায় গত মঙ্গলবার বিকেলে এই ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় তুমুল হৈচৈ পড়ে গেছে। দলে দলে লোকজন ছুটছেন সেই পুকুরটি দেখতে।

সরেজমিন ওই গ্রামে গিয়ে দেখা যায়, নারী-পুরুষ ও শিশুরা দলবেঁধে দেখতে এসেছেন পুকুরটি। অনেকে কাদা মাড়িয়ে নিচে নেমে উঁকি দিয়ে দেখছেন সুড়ঙ্গের গভীরতা।

পুকুরের মালিক নূরুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরেই তিনি পুকুরে মাছ চাষ করছেন। এবারও ২০০ কেজি মাছ ছেড়েছিলেন। গত বৃহস্পতিবার বিকেলে হঠাৎ পুকুরের মাঝ বরাবরের পানিতে বুদবুদ উঠতে দেখেন। প্রচন্ড গরমের কারণে হয়তো এমনটি হচ্ছে ভেবেছিলেন তিনি। গত শুক্রবার থেকে সেই বুদবুদ বাড়তে শুরু করে। পরে সোমবার বিকেলে হঠাৎ পুকুরের পানি ১০ থেকে ১৫ ফুট উঁচু হয়ে লাফিয়ে উঠতে শুরু করে। এ নিয়ে এলাকায় অনেকটা আতঙ্কও দেখা দেয়। পরের দিন বিকেলে হঠাৎ করেই কমতে শুরু করে পুকুরের পানি। নিমিষের মধ্যেই গলা সমান পানি নেই হয়ে যায়। পানি তো নেই-ই, এমনকি কোন মাছের ছিঁটে ফোটাও ছিলো না।

পাইকড় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হারুনুর রশিদ জানান, প্রায় ২০ বছর আগে ওই পুকুর থেকে বালু তুলে বাড়ি করেছেন নূরুল ইসলাম। এ কারণে সেখানে ধ্বস দেখা দিয়েছে।

তবে নূরুল ইসলাম জানান, বালু উত্তোলনের পর কয়েক দফা পুকুরটি তারা খনন করেছেন। তখন সেখানে এমন কোন লক্ষণই ছিলো না।

এ বিষয়ে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আব্দুল হাই জানান, তুরস্কসহ পৃথিবীর অনেক জায়গায় এমন নজির আছে। পাহাড়ি অঞ্চল বা খনি এলাকায় ‘সিঙ্ক হোল’ হওয়ার সম্ভাবনা থাকে। সমতল এলাকায় এটি খুবই বিরল।

তিনি আরও বলেন, ভূগর্ভ থেকে প্রচুর পরিমাণ পানি, বালু বা খনিজ পদার্থ উত্তোলন করলে নিচের স্তরে যে শুণ্যতা সৃষ্টি হয়, সেই শুণ্যতা পূরণের জন্যই এমন সুড়ঙ্গ বা গর্ত তৈরি হয়। এটি যেহেতু সমতল এলাকায় হয়েছে। তাই ভূতত্ত্ব জরিপ বিভাগের খতিয়ে দেখা উচিৎ।

কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা জানান, ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। ঘটনার কারণ অনুসন্ধানের চেষ্টা চালানো হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না