,

বৃষ্টির আশায় জয়পুরহাটে বিশেষ নামাজ আদায়

news-image

জয়পুরহাট প্রতিনিধি : প্রচণ্ড তাপদাহে পুড়ছে উত্তরের সীমান্তবর্তী জেলা জয়পুরহাট। ভরা বর্ষা মৌসুমেও বৃষ্টি না হওয়ায় গরমে একদিকে যেমন অতিষ্ট মানুষের জীবন, অন্যদিকে ফসল ফলাতে পারছেন না কৃষকরা। এই তাপদাহ ও অনাবৃষ্টি থেকে রক্ষায় ইসতিস্কার নামাজ আদায় ও বিশেষ মোনাজাত করেছেন জয়পুরহাটের ধর্মপ্রাণ মানুষ।

আজ বৃহস্পতিবার সকালে হানাইল কামিল মাদ্রাসা ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লীরা সলাতুল ইসতিস্কার দুই রাকাত নামাজ আদায় ও বিশেষ মোনাজাতের আয়োজন করেন। নামাজে ইমামতি করেন জয়পুরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আবুল কালাম মো.শরীফ উদ্দীন।

হিচমী ঈদগা মাঠে অনুষ্ঠিত এই বিশেষ নামাজে বিভিন্ন পেশার হাজারো মুসল্লি অংশগ্রহন করেন। নামাজ আদায়কারী মাওলানা সাইদুর রহমান জানায়, ‘পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাবে আমনের আবাদ নিয়ে চরম দুশ্চিন্তায় দিন পার করছি। বর্ষাকালে শুধুমাত্র বৃষ্টির অভাবে বেশ কিছু আবাদি জমি ফেটে চৌচির হয়ে গেছে। তাই খরা ও অনাবৃষ্টি থেকে রক্ষা পেতে দুই রাকাত নামাজ আদায় করা হয়।’

বিশেষ এই নামাজের ইমাম আবুল কালাম মো.শরীফ উদ্দীন জানান, ‘আল্লাহই একমাত্র বৃষ্টি দেওয়ার মালিক। তার কাছেই আমরা বৃষ্টি চেয়ে নতজানু হয়েছি। বিশেষ মোনাজাতে প্রার্থনা করেছি।’

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো.শফিকুল ইসলাম বলেন, এ মৌসুমে ৬৯ হাজার ৭শ হেক্টর জমিতে আমন ধান আবাদের লক্ষমাত্রা নির্ধারণ করা হলেও প্রচন্ড খরায় এখনো কোন জমিই প্রস্তুত করা সম্ভব হয়নি।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না