,

এক বাসের ধাক্কায় গেল অপর বাসচালকের প্রাণ

news-image

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ী বগুড়া-রংপুর মহাসড়কের পৌরশহরে সরকার ফিলিং স্টেশনের সামনে একটি বাসের ধাক্কায় হানিফ পরিবহনের চালক আসাদ মিয়া (৪৫) নিহত হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাতে গাইবান্ধা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহন পলাশবাড়ী কাউন্টারে যাত্রী উঠাইয়া ঢাকা অভিমুখে রওনা দেয়। পথে চালক আসাদ মিয়ার টয়লেটে যাওয়ার উদ্যেশে পৌরশহরের সরকার ফিলিং স্টেশনের পূর্বপাশে গাড়ি থামায়। পরে চালক গাড়ি থেকে নেমে পাম্পের টয়লেটে যাওয়ার সময় বগুড়া থেকে রংপুরগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে চালক আসাদ রাস্তায় ছিঁটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়।

খবর পেয়ে পলাশবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা গুরুতর আহত চালককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষণা করেন।

নিহত চালক আসাদ মিয়া ঢাকার আমিন বাজার এলাকার বাসিন্দা বলে জানা যায়।

পলাশবাড়ী থানার উপপরিদর্শক মাসুদ রানা দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ গাড়ি এবং নিহতের মরদেহ তাদের হেফাজতে নিয়ে গিয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির