শ্রেণিকক্ষে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তের চুল কেটে পুলিশে সোপর্দ

নিজস্ব প্রতিবেদক,বগুড়া : বগুড়ার ধুনট উপজেলায় মাদ্রাসার শ্রেণিকক্ষে ঢুকে শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ সাগর কুমার (১৮) নামে এক যুবকের মাথার চুল কেটে ও গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করেছে স্থানীয়রা। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার গজারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত সাগর কুমার উপজেলার চিকাশি ইউনিয়নের গজারিয়া গ্রামের হিন্দু পাড়ার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী বেসরকারি মাদ্রাসার নার্সারি শ্রেণির শিক্ষার্থী। অন্যান্য দিনের মতো আজ সকালে মাদ্রাসায় যায় সে। এ সময় শ্রেণিকক্ষে অন্য কোন শিক্ষার্থী না থাকায় সাগর কুমার রুমে ঢুকে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। তখন মেয়েটির চিৎকারে স্থানীয় লোকজন শ্রেণিকক্ষে পৌছে সাগরকে আটক করে।

এ সময় স্থানীয়রা সাগরের মাথার চুল কেটে গণধোলাই দেয়। সংবাদ পেয়ে দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থ

শ্রেণিকক্ষে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তের চুল কেটে পুলিশে সোপর্দ
নিজস্ব প্রতিবেদক,বগুড়া : বগুড়ার ধুনট উপজেলায় মাদ্রাসার শ্রেণিকক্ষে ঢুকে শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ সাগর কুমার (১৮) নামে এক যুবকের মাথার চুল কেটে ও গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করেছে স্থানীয়রা। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার গজারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত সাগর কুমার উপজেলার চিকাশি ইউনিয়নের গজারিয়া গ্রামের হিন্দু পাড়ার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী বেসরকারি মাদ্রাসার নার্সারি শ্রেণির শিক্ষার্থী। অন্যান্য দিনের মতো আজ সকালে মাদ্রাসায় যায় সে। এ সময় শ্রেণিকক্ষে অন্য কোন শিক্ষার্থী না থাকায় সাগর কুমার রুমে ঢুকে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। তখন মেয়েটির চিৎকারে স্থানীয় লোকজন শ্রেণিকক্ষে পৌছে সাগরকে আটক করে।

এ সময় স্থানীয়রা সাগরের মাথার চুল কেটে গণধোলাই দেয়। সংবাদ পেয়ে দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌছে সাগরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মাদ্রাসার পরিচালক ও প্রধান শিক্ষক আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, মেয়েটি প্রথম সারির বেঞ্চে বসার জন্য একটু আগে মাদ্রাসায় আসে। সে সময় শেণিকক্ষে কোনো শিক্ষার্থী না থাকায় সাগর মেয়েটিকে ধর্ষণের চেষ্টা চালায়। পরে তাকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতার প্রমাণ পাওয়ায় সাগরকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

লে পৌছে সাগরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মাদ্রাসার পরিচালক ও প্রধান শিক্ষক আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, মেয়েটি প্রথম সারির বেঞ্চে বসার জন্য একটু আগে মাদ্রাসায় আসে। সে সময় শেণিকক্ষে কোনো শিক্ষার্থী না থাকায় সাগর মেয়েটিকে ধর্ষণের চেষ্টা চালায়। পরে তাকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতার প্রমাণ পাওয়ায় সাগরকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান