,

আগামী নির্বাচনে সব রাজনৈতিক দলকে অংশ নিতে সিইসি’র আহ্বান

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আমরা রাজনৈতিক দলগুলোর নির্বাচনে অংশগ্রহণের প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করেই যাচ্ছি। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দলকে অংশ নিতে বারবার আহ্বান জানাচ্ছি। এ লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে বাংলাদেশ জাতীয় পার্টির সঙ্গে সংলাপে তিনি এ মন্তব্য করেন।

দ্বাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ করছে নির্বাচন কমিশন (ইসি)। এরই ধারাবাহিকতায় আজ জাতীয় পার্টির চেয়ারম্যান অধ্যাপক ড. এম এ মুকিতের নেতৃত্বে সংলাপে ১৩ সদস্যের প্রতিনিধিদল অংশ নেন। এছাড়া সিইসির সঙ্গে অন্য চার নির্বাচন কমিশনারসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সংলাপে অংশ নেন। নির্বাচন কমিশনে নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপ করছে ইসি।

কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচনে প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা প্রয়োজন। পক্ষ-প্রতিপক্ষের সক্রিয় অংশগ্রহণে নির্বাচনে একটি ভারসাম্য প্রতিষ্ঠা হয়ে থাকে। এতে করে সম্ভাব্য অনিয়ম, কারচুপি, দুর্নীতি, অর্থশক্তির বৈভব ও পেশিশক্তির প্রভাব বহুলাংশে নিয়ন্ত্রিত হতে পারে। এটা আমরা আন্তরিকভাবে বিশ্বাস করি।

উল্লেখ্য, ১৭ জুলাই শুরু হওয়া এ ধারবাহিক সংলাপ চলবে ৩১ জুলাই পর্যন্ত। প্রায় প্রতিদিনই চারটি করে দলের সঙ্গে সংলাপ হবে। তবে বিএনপির সঙ্গে সংলাপের দিন তিনটি দলের সঙ্গে বসার কথা ছিল ইসির। গতকাল বুধবার নির্ধারিত দিনে বাংলাদেশ গণতন্ত্রী পার্টি ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি সংলাপে বসলেও আসেনি বিএনপি। সংলাপের শেষ দিন ৩১ জুলাই ইসির সঙ্গে বসবে জাতীয় পার্টি (জাপা) ও বাংলাদেশ আওয়ামী লীগ।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না