,

আবারও কি মা হচ্ছেন ঐশ্বরিয়া?

news-image

বিনোদন ডেস্ক : সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন, তার স্বামী বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও মেয়ে আরাধ্যাকে সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে দেখা গেছে। তখন ঢিলেঢালা পোশাকে দেখা গেছে ঐশ্বরিয়াকে। তখন মনে হয়েছে ঢিলেঢালা পোশাকে তিনি যেন কিছু একটা আড়াল করার চেষ্টা করছেন। আর এ নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। তবে কি ঐশ্বরিয়া ফের মা হতে চলেছেন?

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, ঐশ্বরিয়ার ঢিলেঢালা পোশাকের ছবি নিয়ে বলিউডে জোর গুঞ্জন চলছে। সবারই একই প্রশ্ন তবে কী ঐশ্বরিয়া ফের মা হচ্ছেন?

মুম্বাই বিমানবন্দরে ঐশ্বরিয়া, আরাধ্য ও অভিষেক বচ্চন

এমনিতেই নায়িকাদের মা হওয়ার খবরে বর্তমানে বলিউড উত্তাল। সেই জোয়ারে কি গা ভাসালেন ঐশ্বরিয়াও? বলিউডের নতুন কৌতূহল এখন এটি।

কয়েকদিন আগেই আলিয়ার মা হওয়ার খবরে উৎসবে মাতে বলিউড। তারপরই কারিনা কাপুরের তৃতীয়বার মা হওয়ার খবর রটে। যদিও কারিনা জানিয়েছেন, পুরোটাই রটনা। আর এসব গুঞ্জনের মধ্যেই ঐশ্বরিয়ার আবার মা হওয়ার গুঞ্জন বলিউডে নতুন মসলা যোগ করেছে।

২০০৭ এ বিয়ে হয় অভিষেক-ঐশ্বরিয়ার। ২০১১ সালে ঐশ্বরিয়া আরাধ্যা নামের মেয়ে সন্তানের জন্ম দেন। তারপর দশ বছর কেটে গেলেও বচ্চন পরিবারে নতুন অতিথি আসার খবর আসেনি। এ বার কী সেই সুখবর আসছে? সে অপেক্ষায় বলিউড।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না