সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গোলাম মাওলা রনির অবৈধ ভবন উচ্ছেদ শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক,পটুয়াখালী : পটুয়াখালীর গলাচিপায় সরকারি খাস জমিতে গড়ে ওঠা পটুয়াখালী-৩ (দশমিনা ও গলাচিপা) আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির বাস ভবন উচ্ছেদ অভিযান শুরু করেছে প্রশাসন। আজ মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার উলানিয়া বাজারে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবদুল কাইয়ুম। রনির ভবনসহ উলানিয়া বাজারের মোট ২০টি স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানা গেছে।

সরেজমিনে দেখা যায়, আজ সন্ধ্যা পর্যন্ত গোলাম মাওলা রনির ভবনের সামনের অংশ ভাঙা হয়েছে। পুরো ভবনটি ভাঙতে আরও দুই-তিন দিন লাগবে বলে জানান সংশ্লিষ্টরা।

উচ্ছেদ অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবদুল কাইয়ুম বলেন, এখানে কোনো বিশেষ ব্যক্তির স্থাপনা নয়, উলানিয়া বাজারে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। সরকারি জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করায় এর আগে তাদের একাধিকবার নোটিশ প্রদান করা হয়েছিল। স্থাপনা সরিয়ে না নেওয়ায় আজ উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়েছে।

উচ্ছেদের সময় গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার ও গলাচিপা উপজেলা নির্বাহী (ইউএনও) কর্মকর্তা আশিষ কুমার উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী