,

দেবিদ্বারে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

news-image

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার দেবিদ্বারে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার সুলতানপুর ইউনিয়নের নুর-মানিকচর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলো নুর-মানিকচর গ্রামের মুমিন হোসেনের ছেলে জিয়ান (৭) এবং আবু কালামের ছেলে জুনায়েদ (৮)। তারা দুজনই স্থানীয় নুর-মানিকচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। জিয়ান ও জুনায়েদ সম্পর্কে চাচাত ভাই। জুনায়েদ ও জিহানের চাচা মো. শাহেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

মো. শাহেদ জানান, দুপুরে নুর-মানিক চর মাদরাসা সংলগ্ন পুকুরে গোসল করতে নামে জিহান ও জুনায়েদ। পরে জুনায়েদ পুকুরে ডুবে হাবুডাবু খেতে থাকে তাকে বাঁচাতে জিহান পানিতে ঝাপ দিলে কেউ ওপরে উঠতে পারেনি। পরে অনেক খোঁজাখুঁজি করে তাদের নিথর দেহ পুকুর থেকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, ‘বিষয়টি এখনো কেউ অবগত করেনি। তবে খোঁজ নিয়ে জানানো হবে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির