,

ফাঁস হওয়া ফোনালাপ ‘ক্লোন’ করা, দাবি সেই অধ্যক্ষের

news-image

রাজশাহী ব্যুরো : নিজের ফাঁস হওয়া অডিওটি ‘ক্লোন’ করা বলে দাবি করেছেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সেলিম রেজা। আজ রোববার সকালে নিজ কর্মস্থলে ফিরে তিনি এ কথা জানান।

কাজে যোগ দেওয়ার পর সাংবাদিকদের অধ্যক্ষ সেলিম রেজা বলেন, ‘রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ সংবাদ সম্মেলন করে গত শনিবার যে ফোনালাপটি ফাঁস করেছেন- সেটি ক্লোনিং করা হয়েছে। সেটি আমার ভয়েস নয়।’

তিনি অভিযোগ করে বলেন, ‘গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আখতারুজ্জামান এই ক্লোনিংয়ের সঙ্গে জড়িত।’ এ নিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান সেলিম রেজা।

এর আগে গত ৭ জুলাই রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে অধ্যক্ষ সেলিম রেজাকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ ওঠে। ১২ জুলাই রাতে অধ্যক্ষকে মারধরের বিষয়টি জানাজানি হয়।

এরপর থেকে অভিযোগ, পাল্টা অভিযোগ ও ঘটনা অস্বীকার করার মতো ঘটনা ঘটেছে। এরই মধ্যে ঘটনাটি অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। তবে তারা এখনও প্রতিবেদন দেয়নি। এদিকে শনিবার একটি অডিও ফাঁস হয়। যেখানে ফোনালাপে ওই অধ্যক্ষকে মারধরের ঘটনার বর্ণনা দিতে শোনা যায়।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না