,

পর্ন ছবিতে অভিনয়ের ‘প্রস্তাব পেলেন’ নুসরাত!

news-image

বিনোদন ডেস্ক : দাম্পত্য, বিচ্ছেদ, বিচ্ছেদের পর প্রেম–এমনকি সন্তানের জন্ম; অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহানের ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া কম হয়নি। এবার আবারও কটাক্ষের শিকার হলেন তিনি। এমনকি পর্ন ছবিতে অভিনয় করার পরামর্শ দেওয়া হল তাকে।

সামাজিক যোগাযোগমাধ্যম বরাবরই বেশ সক্রিয় নুসরাত। প্রতিদিন নতুন নতুন আপডেট দেন তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করেন নুসরাত। ছবি দুটি বেডরুমে বিছানার ওপর শুয়ে থাকা অবস্থায় তোলা। ছবির ক্যাপশনে নুসরাত লিখেছেন, ‘ফ্রম অ্যানাদার পয়েন্ট অব ভিউ।’

অভিনেত্রীর ঘনিষ্ঠমহলের দাবি, ক্যাপশনের মাধ্যমে অন্যরকম দৃষ্টিভঙ্গির কথাই বোঝাতে চেয়েছেন নুসরাত। তবে ছবি দুটি পোস্ট করা মাত্রই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। একদল নেটিজেন নুসরাতের ছবিটিকে প্রশংসায় ভরিয়ে দেন। আরেকদল দিয়েছেন খোঁচা। এক নেটিজেন তো নুসরাতকে পর্ন ছবিতে অভিনয় করার প্রস্তাব দিয়ে বসেছেন। শুধু তাই নয়, সেই ভিডিওটি দেখার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি।

আবার অনেক সমালোচক নুসরাতের রাজনৈতিক পরিচিতির কথা স্মরণ করিয়ে দেন। বলেন, তৃণমূল কংগ্রেসের একজন সাংসদের এ ধরনের খোলামেলা ছবি দেওয়া অনুচিত। এ ধরনের সমালোচনা নুসরাতের জন্য নতুন নয়। তবে বরাবরের মতো এসব সমালোচনায় কান দিতে নারাজ নুসরাত। তিনি সবসময় নিজের শর্তে বাঁচেন।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির