,

মালদ্বীপে কার সঙ্গে ছুটি কাটাচ্ছেন শ্রাবন্তী?

news-image

বিনোদন ডেস্ক : টালিউড অভিনেত্রী শ্রাবন্তীকে দেশ বিদেশের বিভিন্ন জায়গায় ঘুরতে দেখা যায়। কাজে মন না বসলেই কখনো দুবাই, আবার কখনো মালদ্বীপে হরহামেশাই ঘুরতে দেখা যায় এই অভিনেত্রীকে। তার সোশ্যাল মিডিয়ার ইনস্টাগ্রাম পোস্ট দেখে বোঝা যাচ্ছে যে বর্তমানে নায়িকা ছুটি কাটাচ্ছেন মালদ্বীপে। এখন নেটিজেনদের মধ্যে অনেকে প্রশ্ন তুলেছেন, কার সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন এ অভিনেত্রী।

শ্রাবন্তীর ইনস্টাগ্রাম পোস্ট দেখে মনে হতে পারে প্রেমিককে ছেড়েই ঘুরতে গেছেন তিনি। কিন্তু টালিপাড়ার গুঞ্জন, অভিরূপের সঙ্গেই রয়েছেন শ্রাবন্তী। টালিপাড়ার যেকোনো পার্টিতে আজকাল শ্রাবন্তীর পাশে তার সঙ্গে দেখা যায় তার নতুন প্রেমিক অভিরূপকে। অভিরূপ ছাড়া এক পাও নড়েন না শ্রাবন্তী। ঘুরতে গেলেও অভিরূপের সঙ্গেই কোয়ালিটি টাইম কাটান এই নায়িকা। তাই মালদ্বীপে শ্রাবন্তীর সঙ্গী কে তা বুঝতে খুব বেশি অসুবিধা না হওয়ারই কথা।

গতকাল শনিবার রাত থেকেই মালদ্বীপের সৌন্দর্য ফ্রেমবন্দী করে ইনস্টাগ্রামে তুলে ধরেছেন শ্রাবন্তী। কখনো রিসোর্ট থেকে, আবার কখনো সমুদ্রের পাড় থেকে ছবি পোস্ট করছেন এই নায়িকা। ছেলে অভিমন্যু এবং তার প্রেমিকা দামিনীকে নিয়ে গত বছর আগস্ট মাসে ঘুরে এসেছেন মালদ্বীপ থেকে। বছর ঘুরতে না ঘুরতেই আবারও মালদ্বীপে শ্রাবন্তী।

বির্তকের আরেক নাম যেন শ্রাবন্তী। কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই চর্চায় থাকেন এ সুন্দরী। একাধিক বিয়ে, আবার কখনো নতুন প্রেম অথবা ছেলের সঙ্গে আপত্তিকর অবস্থায় ছবি শেয়ার করা নিয়েও থাকেন চর্চায়। তবে এসবকে একেবারেই পাত্তা দেন না টালিপাড়ার এই নায়িকা। নিজের মতো করে চলতেই পছন্দ করেন শ্রাবন্তী।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির