,

সিএমএইচ-এ ভর্তি কবি হেলাল হাফিজ

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কবি হেলাল হাফিজকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। বুধবার (১৩ জুলাই) কবিকে হাসপাতালে ভর্তি করা হয়।

কবি কিডনি, ডায়াবেটিস ও নিউরোলজিক্যাল নানান সমস্যায় ভুগছেন। এ ছাড়া চোখের সমস্যা, খেতে না পারা ও হাঁটাচলায় সমস্যা হচ্ছে তার।

বিষয়টি নিশ্চিত করে কবি হেলাল হাফিজ নিজেই জানান, কয়েক দিন ধরেই তার শারীরিক অবস্থা ভালো যাচ্ছে না। প্রধানমন্ত্রীর নির্দেশে সিএমএইচ থেকে গাড়ি পাঠিয়ে তাকে হাসপাতালে আনা হয়।

উল্লেখ্য, ১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোণায় হেলাল হাফিজের জন্ম হয়। ১৯৮৬ সালে তার প্রথম কবিতার বই ‘যে জলে আগুন জ্বলে’ প্রকাশিত হয়। কবিতার জন্য ২০১৩ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। কবি হেলাল হাফিজ জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির