,

আরব আমিরাতে সড়ক দুর্ঘটনা, নিহত ৫

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমায় এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এতে ৫ জন নিহত ও একজন আহত হয়েছেন। নিহতরা সবাই আরব নাগরিক।

বুধবার (১৩ জুলাই) গালফ নিউজের এক প্রতিবেদনে জানা যায়, রাস আল খাইমার এমিরেটস রিং স্ট্রিট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়, একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ভারী ট্রাকের সঙ্গে ধাক্কা লাগলে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর রাস আল খাইমা পেট্রোল পুলিশ এবং জাতীয় অ্যাম্বুলেন্স সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে।

দুর্ঘটনায় আহত ব্যক্তিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এয়ার উইংয়ের একটি হেলিকপ্টারে করে আমিরাতের একটি হাসপাতালে দ্রুত স্থানান্তর করা হয়েছে। আর নিহতদের মরদেহ সড়ক পথে হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির