,

বৃহস্পতিবার থেকে দেশে ফিরবেন হজযাত্রীরা

news-image

নিজস্ব প্রতিবেদক : পবিত্র হজ পালন শেষে আগামী বৃহস্পতিবার থেকে দেশে ফিরবেন হজযাত্রীরা। এদিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটটি জেদ্দা থেকে ঢাকাগামী যাত্রী নিয়ে দেশের উদ্দেশে রওনা দেবে। তবে ফ্লাইটে কতজন যাত্রী থাকবেন তা এখনও জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে হজ অফিস জানায়, একইদিন সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সেরও ফ্লাইট রয়েছে। বিমান, সাউদিয়া এবং ফ্লাইনাসের ফ্লাইটে সব হজযাত্রী ফিরতে ৪ আগস্ট পর্যন্ত সময় লাগবে।

এবার বাংলাদেশ থেকে প্রথম দফায় ৫৭ হাজার ৫৮৫ জনকে হজে যাওয়ার সুযোগ দেয় সৌদি সরকার। পরে জুলাইয়ে দ্বিতীয় দফায় অতিরিক্ত ২ হাজার ৪১৫ জনকে পাঠানোর কোটা মঞ্জুর করে তারা।

হজ ব্যবস্থাপনা ও হজ প্রতিনিধি দলসহ এবার ১৬৫টি ফ্লাইটে হজে যান মোট ৬০ হাজার ১৪৬ জন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৮৭টি ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩ হজযাত্রী পরিবহন করেছে। সাউদিয়া পরিবহন করেছে ২৩ হাজার ৯১৯ জন হজযাত্রী। আর ফ্লাইনাস এয়ারলাইন্স পরিবহন করেছে ৫ হাজার ৮৬৪ জন হজযাত্রী।

এবার সৌদি আরবে হজে গিয়ে মারা গেছেন ১৫ জন হজযাত্রী। তাদের মধ্যে পুরুষ ১০ জন ও নারী ৫ জন।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না