,

চুরি করতে গিয়ে দেয়াল চাপায় চোরের মৃত্যু

news-image

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় দোকানের সিঁধ কেটে চুরি করার সময় দেয়াল চাপা পড়ে মতিয়ার রহমান (২০) নামে একজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে মতিয়ারের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত মতিয়ার উপজেলার ফতেজংপুর ইউনিয়নের ডাঙারহাট এলাকার আলিমদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার দিনগত রাতে ডাঙারহাট বাজারের একটি মুদি দোকানে চুরি করার উদ্দেশ্যে যান মতিয়ার। চুরির করার জন্য তিনি দোকানের পাকা দেয়ালে সিঁধ কাটা শুরু করেন। এ সময় সেই দেয়াল ভেঙে মতিয়ারের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে দেয়াল চাপা অবস্থায় মতিয়ারকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ বলেন, সকালে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং মরদেহের সুরতহাল প্রস্তুত করি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মতিয়ারের দুই সহযোগীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না