সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিক্রির আগেই হাটে মারা গেলো ৫০০ কেজি ওজনের ষাঁড়

news-image

জেলা প্রতিনিধি : দুই বছর ধরে ৫০০ কেজি ওজনের একটি ষাঁড় গরু লালন-পালন করে আসছিলেন কৃষক আল-আমিন। মোটাতাজা করার পর এটিকে বিক্রি করতে নিয়ে যান হাটে। দরদামও হচ্ছিল ভালো। কিন্তু তিনি জানতেন না বিক্রি হওয়ার আগেই মাটিতে লুটিয়ে পড়বে ষাঁড়টি!

বৃহস্পতিবার (৭ জুলাই) বিকেলে কিশোরগঞ্জের হোসেনপুর গরুর হাটে হঠাৎ স্ট্রোক করে মারা যায় ষাঁড়টি। ষাঁড়ের মালিক বরফ, পানি দেওয়াসহ নানা চেষ্টা করেও ষাঁড়টিকে বাঁচাতে পারেননি।

হলিস্টেইন ফ্রিজিয়ান জাতের ষাঁড়টির ওজন ছিল প্রায় ৫০০ কেজি। মারা যাওয়ার আগে বাজারে এটির দাম উঠেছিল ৪ লাখ টাকা।

ষাঁড়টির অপ্রত্যাশিত মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন এর মালিক হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নের বড়বাড়ী গ্রামের আল-আমিন।

আক্ষেপ করে তিনি বলেন, ‘বৃহস্পতিবার বিকেলে ষাঁড়টি বিক্রির জন্য হোসেনপুর হাটে নিয়ে যাই। চার লাখ টাকা দাম বলার পরও আরও বেশি দামের আশায় বিক্রি করেনি। এখন আমার সর্বনাশ হয়ে গেলো।’

একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘প্রচন্ড গরমে গরুটি স্ট্রোক করে বলে মনে হচ্ছে। আমরা পানি, বরফ দিয়েছি। কিন্তু কিছুক্ষণের মধ্যেই এটি মারা যায়।’

হোসেনপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, ‘গরুর হাটে আমাদের একটি মেডিক্যাল টিম ছিল। ষাঁড় অসুস্থ হওয়ার সংবাদ আমরা পাইনি। তাৎক্ষণিকভাবে সংবাদ পেলে হয়তো গরুটি বাঁচানো যেতো।’

 

এ জাতীয় আরও খবর

ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

রেকর্ড গড়ে ১০০ কোটির ক্লাবে সামান্থা

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে নির্ধারিত সূচিতে চলবে এইচএসসি পরীক্ষা

বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

সুপারকম্পিউটারের পূর্বাভাসে ইংল্যান্ড সামান্য এগিয়ে আর্জেন্টিনার বিপক্ষে

আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথের পেছনে যে রক্তাক্ত ইতিহাস