,

মোটরসাইকেলে পদ্মা সেতু পার হওয়ার সময় যুবক আটক

news-image

শরীয়তপুর প্রতনিধি : মোটরসাইকেলে করে পদ্মা সেতু পার হওয়ার সময় মো. খালেদ মাহফুজ (২২) নামের এক যুবককে আটক করেছে সেতুতে থাকা সেনাবাহিনীর টহল দলের সদস্যরা। আজ বৃহস্পতিবার বিকেলে পদ্মা দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় আটক মাহফুজের মোটরসাইকেলটিও জব্দ করা হয়। আটক খালেদ নড়াইল জেলার নড়াগাতী থানার পানি পাড়া গ্রামের বাসিন্দা। তাকে পদ্মা দক্ষিণ থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী।

ওসি শেখ মোস্তাফিজুর রহমান বলেন, পদ্মা সেতুর মাওয়া প্রান্ত দিয়ে টোল না দিয়ে মোটরসাইকেল নিয়ে সেতুতে উঠে পড়েন মাহফুজ নামের এক বাইকার। আজ বেলা ১১টার দিকে সেতু পার হয়ে জাজিরা প্রান্ত দিয়ে নামার সময় সেনাবাহিনীর টহল দলের সদস্যদের নজরে এলে তাকে আটক করেন সেনা সদস্যরা। পরবর্তী সময়ে তারা তাকে পদ্মা দক্ষিণ থানায় হস্তান্তর করেন।

ওসি বলেন, বর্তমানে মাহফুজ পদ্মা দক্ষিণ থানার হেফাজতে রয়েছে। সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড