,

ব্রাহ্মণবাড়িয়ায় সাঁকো পাড় হতে গিয়ে ভাই-বোনের মৃত্যু

news-image
আকতার হোসেন ভূইয়া,নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাঁশের সাঁকো থেকে পানিতে পড়ে জিহাদ (১১) ও তাজিয়া (৭) নামে আপন দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার সকালে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের মাছমা গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা ওই মাছমা গ্রামের মুকুল মিয়ার সন্তান।
শিশুর পরিবার ও স্হানীয়রা জানান, সকালে গ্রামের একটি মসজিদে আরবি পড়তে যায় জিহাদ ও তাজিয়া। পড়া শেষ করে বাড়িতে ফেরার সময় একটি বাঁশের সাঁকো পার হতে গিয়ে তাজিয়া পা পিছলে পানিতে পড়ে যায়। এ সময় বোনকে বাঁচাতে গিয়ে বড়ভাই জিহাদও পানিতে ঝাঁপ দেয়। কিন্তু দুইজনই পানিতে তলিয়ে যায়। পরে তাদেরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার বলেন, অসাবধানতা বশত পানিতে পড়ে তাদের মৃত্যু হয়েছে। থানায় অপমৃত্যু মামলা হবে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড