,

জামিন পেলেন না পদ্মা সেতুর নাট খোলা বায়েজিদ

news-image

শরীয়তপুর প্রতিনিধি : পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টু খুলে টিকটক ভিডিও বানানো যুবক বায়েজিদ তালহার সাত দিনের রিমান্ড শেষে জামিন নামঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার দুপুরে জামিন শুনানি শেষে শরীয়তপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সামসুল আলম আসামির জামিন আবেদন নামঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা যায়, পদ্মা সেতুর রেলিংয়ের নাট খোলার ভিডিও টিকটকে ছড়িয়ে পড়লে সিআইডির হাতে গ্রেপ্তার হন বায়েজিদ। তার নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানায়। এ সময় শরীয়তপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। বায়েজিদের সাত দিনের রিমান্ড শেষে গতকাল মঙ্গলবার বিজ্ঞ আদালতে হাজির করা হয়। পরে বুধবার দুপুরে জামিন শুনানি শেষে শরীয়তপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিজ্ঞ বিচারক শামসুল আলম তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শহিদুল ইসলাম সজীব বলেন, বিজ্ঞ আদালত বায়েজিদ তালহার জামিন আবেদন নামঞ্জুর করেন। এতে আমরা সংক্ষুব্ধ। ন্যায়বিচারের স্বার্থে উচ্চ আদালতে আমরা মিস পিটিশন দায়ের করব।

গত ২৬ জুন বিকেলে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে বায়েজিদ তালহাকে গ্রেপ্তার করা হয়। তার কাছে এবং বাসায় তল্লাশি করে বেশকিছু ডিভাইস উদ্ধার করা হয়েছে। যেগুলো এ মামলাটির সঙ্গে সংশ্লিষ্ট।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির