শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

news-image

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের পালেরহাট এলাকায় খুলনা-মাওয়া মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। আজ বুধবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের পকেটে পা্ওয়া আইডি কার্ড অনুযায়ী তার নাম আহাদ শেখ বলে ধারণা করছে পুলিশ। তিনি খুলনা সুন্দরবন কলেজের গণিত বিষয়ের শিক্ষার্থী।

বাগেরহাটের মোল্লাহাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, আজ দুপুর ১২টার দিকে ফকিরহাটের পালেরহাটে খুলনা-মাওয়া মহাসড়কে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন মারা গেছেন। নিহত ব্যক্তির নাম পরিচয় এখনও জানা যায়নি। তবে পকেটে একটি কার্ড থেকে তার পরিচয় ধারণা করা হচ্ছে।

ওসি বলেন, ওই ব্যক্তির লাশ উদ্ধার করে ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে পুলিশ। ট্রাকটি জব্দ করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের