,

বাসচাপায় স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

news-image

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের নাজিরপুরে ঢাকাগামী পরিবহনের বাসচাপায় আব্দুল্লাহ আল মামুন (৩২) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে পিরোজপুর-ঢাকা মহাসড়কের শৈলদাহ নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা মামুনকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।

নিহত মামুন উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক ছিলেন বলে সংগঠনের উপজেলা সভাপতি তুহিন হালদার তিমির নিশ্চিত করেছেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর মামুন তার নিজের মোটরসাইকেলে করে টুঙ্গিপাড়া থেকে নাজিরপুরের দিকে আসছিলেন। এ সময় পিরোজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি বাস শৈলদাহ নামক স্থানে তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হোন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার জিনাত তাসনীম জানান, তার মাথায় আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। এতে তার মৃত্যু হয়েছে।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.হুমায়ুন কবির জানান, দুর্ঘটনার স্থানটি এখনো সনাক্ত করা যায়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির