সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘পাগলা রাজা’কে বিক্রি করা নিয়ে দুশ্চিন্তা

news-image

ঈশ্বরদী (পাবনা)প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীর ৩০ মণ ওজনের ‘পাগলা রাজা’ নামের গরুকে এখনও বিক্রি করতে পারেননি এর মালিক রেজাউল করিম। ঈদের আর মাত্র বাকি আছে চার দিন। তাই গরুটিকে বিক্রি করতে পারবেন কি না, তা নিয়ে দুশ্চিন্তায় আছেন রেজাউল।

উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের মাড়মী গ্রামের রেজাউল জানান, চার বছর আগে ৫৭ হাজার টাকায় কেনেন গরুটি কেনেন। সেই গরুটি দেশীয় পদ্ধতিতে লালন পালন করেছেন তিনি। প্রতিদিনের খাদ্য তালিকায় রয়েছে প্রাকৃতিক সব খাবার। গরুটি বেশ তেজি আর মেজাজি হওয়ায় তিনি এর নাম রেখেছেন ‘পাগলা রাজা’।

গরুটির মালিক বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে ক্রেতার পাশাপাশি উৎসুক জনতা ভিড় করছেন গরুটি দেখার জন্য। ক্রেতাদের সঙ্গে চলছে দর কষাকষি।

রেজা্রুউল বলেন, গরুটির দাম হাঁকা হচ্ছে ১০-১২ লাখ টাকা। প্রতিদিন যে পরিমাণ খাবারের খরচ হয়েছে তাতে এই গরুটি বিক্রি করে লাভবান হতে পারবেন না বলে জানান। তবে কোরবানির ঈদ উপলক্ষে গরুটি বিক্রি করতে চান তিনি। গত বছর ‘পাগলা রাজা’কে কোরবানির ঈদে বিক্রি করতে ব্যর্থ হয়েছিলেন। এ বছরও তিনি একই আশঙ্কা করছেন বলে জানান।

 

এ জাতীয় আরও খবর