মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

২০ মন ওজনের ময়নাকে নিয়ে দুশ্চিন্তায় খামারি

news-image

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সবচেয়ে বড় ময়না নামের ২০ মন ওজনের ষাঁড় গরুটি বিক্রি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন খামারি আব্দুস সালাম। ঈদের মাত্র আর কয়েক দিন বাকি আছে। কিন্তু এখন পর্যন্ত ময়নার ক্রেতা পাওয়া যাচ্ছে না। যদিও তিনি ময়নার দাম হাঁকছেন ৫ লাখ টাকা।

জানা গেছে, উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা মধ্যপাড়া গ্রামের খামারি আব্দুস সালাম। কোরবানির পশুর চাহিদা মেটাতে তিনি গত দুই বছর ধরে নেপালি জাতের ৮০০ কেজি ওজনের ময়না এবং শাহী ওয়াল জাতের ৪৪০ কেজি ওজনের রবিসহ চারটি ষাঁড় গরু লালন পালন করছেন।

ক্ষুদ্র খামারি আব্দুস সালাম বলেন, ‌‘আমি খুব আশা কইরা নিজে না খাইয়া ময়নারে খাওয়াইছি। গত দুই বছরে আমার নিজের পরিশ্রম ছাড়াও তার পেছনে খরচ অইছে প্রায় ৩ লাখ টাকা। এহন এই ষাঁড়টিকে কমপক্ষে ৫ লাখ টাকা বেচতে করতে না পারলে আমার পথে বসন লাগবো। কিন্তু এহন পর্যন্ত ময়নার দাম অইছে মাত্র আড়াই লাখ টাকা। সৌখিন ক্রেতা পাইলে আমি নিজ বাড়ি থেকেই ময়নাকে বিক্রি করতে চাই।’

এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্র জানায়, নালিতাবাড়ীতে কোরবানির পশুর কোনো ঘাটতি নেই। চাহিদা মেটাতে ৯ হাজার ৮৮৭টি পশুর বিপরীতে ১০ হাজার ৩৮৯টি পশু প্রস্তুত আছে। তবে খামারিরা বলছেন, পশু খাদ্যের দাম বেড়ে যাওয়ায় এসব পশুর উৎপাদন খরচ পড়েছে বেশি। তাই ন্যায্যমূল্য পাওয়ার আশঙ্কা করছেন তারা।

 

এ জাতীয় আরও খবর

সংরক্ষিত আসনের এমপিরা সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা বজায় রাখতে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ দিয়েছেন বিনিয়োগ আকৃষ্ট করতে

এআই ব্যবহার করে এসএসসি প্রশ্নফাঁসের গুজব শনাক্ত: বাংলাফ্যাক্ট

তামিলনাড়ুর নির্বাচনে থালাপতি বিজয়ের দল এগিয়ে, পুরোনো ভিডিও ভাইরাল

রাঙামাটিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

প্রাইভেট বিশ্ববিদ্যালয়েও ক্রীড়া বিভাগ চালুর উদ্যোগ: প্রতিমন্ত্রী মো. আমিনুল হক

সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার আর নেই

আইনমন্ত্রী: আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের কার্যক্রমে প্রশ্ন তোলার কোনো কারণ নেই

মোদির মন্তব্য: পশ্চিমবঙ্গের জনগণ বিজেপিকে অভূতপূর্ব সমর্থন দিয়েছে

পশ্চিমবঙ্গের নির্বাচনের ফল বাংলাদেশের কূটনীতি প্রভাবিত করবে না: শামা ওবায়েদ

হাম ও উপসর্গ নিয়ে আরও ১৭ শিশুর মৃত্যু