শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিশা দেশাই আসছেন আজ বসবেন দুই নেত্রীর সঙ্গে

Nisa Biswalআমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল শনিবার ঢাকায় আসছেন। বাংলাদেশে এটিই নিশার প্রথম সফর।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মার্কিন পররাষ্ট্র দফতরের কোনো কর্মকর্তা দায়িত্ব নেয়ার পর তিনি সাধারণত ওইসব অঞ্চলের দেশগুলোতে পরিচিতিমূলক সফর করেন। এরই অংশ হিসেবে নিশা দেশাই ঢাকায় আসছেন।

কূটনৈতিকরা বলছেন, মার্কিন এই সহকারী পররাষ্ট্রমন্ত্রীর এবারের সফরে বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকটের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পাবে। কারণ এমন এক সময় নিশা বাংলাদেশ সফরে আসছেন যখন নির্বাচনকালীন সরকার নিয়ে দেশে রাজনৈতিক সংকট চরমে। আর এ সংকট সমাধানে সংলাপে বসতে প্রধান দুই দলের প্রতি আহ্বান জানিয়ে আসছে আমেরিকা। তাই ধারণা করা হচ্ছে, নিশার এই সফরটি পরিচিতিমূলক সফর হলেও দুই নেত্রীর সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট ও আসন্ন নির্বাচনের বিষয়টিই মূলত সর্বাধিক গুরুত্ব পাবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, তিন দিনের ঢাকা সফরের সময় নিশা দেশাই রোববার রাত ৮টায় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। রোববার বিকেল সাড়ে ৪টায় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় এখনো নির্ধারণ হয়নি বলে মন্ত্রণালয় জানিয়েছে।

এদিকে এ সফরের সময় বাণিজ্যমন্ত্রী জি এম কাদের ও শ্রমমন্ত্রী রাজিউদ্দিন রাজুর সঙ্গে নিশা দেশাইয়ের দেখা করার কথা রয়েছে। পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে তিনি আনুষ্ঠানিক বৈঠক করবেন। এছাড়াও সুশীল সমাজ ও বাংলাদেশের তৈরি পোশাক ইস্যুতে শ্রমিক সংগঠন এবং কারখানার মালিকদের সঙ্গে তার মতবিনিময়ের কথা রয়েছে।

নিশা দেশাই গত ২১ অক্টোবর দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন। এর আগে তিনি আমেরিকার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) সহকারী প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে তিনি মধ্য এশিয়া থেকে প্যাসিফিক আইল্যান্ড পর্যন্ত ২২টি দেশের সহায়তায় ১২০ কেটি ডলারের একটি তহবিল, একটি ব্যুরোর ব্যবস্থাপনা এবং সহস্রাধিক উন্নয়ন পেশাজীবীর বৈদেশিক কর্মীদের দেখাশোনার দায়িত্বে ছিলেন।

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা