,

ঢাবিতে সুযোগ পেয়েও ভর্তি অনিশ্চিত মমতার

news-image

নিজস্ব প্রতিবেদক বগুড়া : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সুযোগ পেয়েও অর্থাভাবে ভর্তি হতে পারছেন না বগুড়ার মেয়ে মমতা খাতুন। ভর্তি পরীক্ষায় ‘খ’ ইউনিটে মেধা তালিকায় ১০৪০ তম স্থান অধিকার করেছেন তিনি। মমতা বগুড়া সদরের ফাঁপোর ইউনিয়নের বেলগাড়ী গ্রামের রমিজ উদ্দিন ও মঞ্জুয়ারা বেগমের মেয়ে।

মঞ্জুয়ারা বেগম জানান, এক মেয়ে ও দুই ছেলের পর জন্ম হয় মমতার। তবে প্রতিবন্ধী ছেলের পর সংসারে আরও একটি মেয়ে হওয়ায় স্ত্রী-সন্তানকে রেখে ঘর ছেড়ে চলে যান স্বামী রমিজ উদ্দিন। এরপর বিপাকে পড়েন তারা। তবে দারিদ্রতার সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করেছেন মঞ্জুয়ারা। কোলের সন্তান নিয়েই ঢালাই কারখানাতে কাজ শুরু করেন তিনি।

২০০২ সালের ৫ মার্চ জন্ম হয় মমতার। পাঁচ বছর বয়সে বেলগাড়ী ব্র্যাক স্কুলে ভর্তি হয়ে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়েন। ভালো ফলাফল করায় প্রতিবেশী মনির হোসেন মমতাকে লেখাপড়া করান।

মনির বলেন, ‘মমতার ভেতরে পড়ালেখার প্রতি অদম্য ইচ্ছাশক্তি আছে। ওর আগ্রহ দেখেই আমার সাধ্যমত আর্থিক সহযোগিতা করি।’

ষষ্ঠ শ্রেণিতে ফাঁপোর উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন মমতা। কৃতিত্বের সঙ্গে এসএসসি পাস করেন। পরে আদর্শ ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হন। কলেজের শিক্ষকরাও মমতাকে বিভিন্নভাবে সাহায্য করেছেন। কিছুদিন আগে মমতাদের বাড়িতে বিদ্যুত সংযোগ এসেছে। তার আগ পর্যন্ত কেরোসিন জ্বালিয়েই পড়াশোনা করেন মমতা।

এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হওয়ার পর ইচ্ছে ছিল ঢাবিতে পড়ার। সেই লক্ষ্যেই ভর্তি পরীক্ষায় অংশ নেন মমতা। তবে স্বপ্ন পূরণের পর এখন তার চিন্তা ঢাবিতে ভর্তি হয়ে শেষ পর্যন্ত পড়াশোনা চালিয়ে যেতে পারবেন কিনা! যেখানে দুই বেলা ভালো খাবারের নিশ্চয়তা নেই, পরার ভালো কাপড় নেই; সেখানে পড়াশোনার খরচ চালানোটা বেশ কঠিন ব্যাপার।

এ বিষয়ে মমতা বলেন, ‘আমি লেখাপড়া শেষ করে একটা ভালো চাকরি করতে চাই। মেয়ে সন্তান হয়ে জন্মেছি বলে বাবা আমাদের ছেড়ে চলে গেছেন। আমি কোনোদিন বাবার আদর পাইনি। তাই সমাজে আমার মতো যারা অবহেলিত আছে তাদের পাশে দাঁড়ানোর স্বপ্ন দেখি।’

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না