,

‘সোনার চর’ দিয়ে কাজে ফিরলেন মৌসুমী

news-image

বিনোদন প্রতিবেদক : অবশেষে কাজে ফিরলেন ঢালিউডের ‘প্রিয়দর্শিনী’ খ্যাত জনপ্রিয় নায়িকা মৌসুমী। সম্প্রতি একটি ইস্যুতে তুমুল আলোচনায় ছিলেন মৌসুমী, ওমর সানী ও জায়েদ খান। সেখান থেকে নিজেকে সামলে নিয়ে ‘সোনার চর’ সিনেমার ডাবিং শুরুর মধ্য দিয়ে কাজে ফিরলেন মৌসুমী।

তিনি গণমাধ্যমকে বলেছেন, অনেকদিন পর কাজে ফিরতে পেরে বেশ ভালো লাগছে। সোনার চর একটি জীবন ঘনিষ্ঠ সিনেমা। দর্শকদের মনকে ছুঁয়ে যাওয়ার মতো গল্প। আশা করি, সিনেমাটি মুক্তি পেলে সবাই পছন্দ করবে।

জানা যায়, গত বুধবার এফডিসির ডাবিং স্টুডিওতে এই সিনেমার ডাবিং সম্পন্ন হয়েছে। সেখানেই নিজের অংশের ডাবিং করেছেন মৌসুমী।

জাহাঙ্গীর সিকদার প্রযোজিত ‘সোনার চর’ পরিচালনা করছেন জাহিদ হোসেন। নির্মাতা বলেন, সিনেমাটির অধিকাংশ শুটিং শেষ। কিছু অংশের শুটিং বাকি আছে। শিগগিরই বাকি অংশের কাজ শেষ করে মুক্তির প্রস্তুতি নেব।

মৌসুমী-ওমর সানী ও জায়েদ খান ছাড়াও সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, শিখা কর্মকার, শিউলি, স্নিগ্ধাসহ অনেকে।

 

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না