বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্লুইচ গেটগুলো খুলে দিয়ে আন্তর্জাতিক অপরাধ করেছে ভারত: জাফরুল্লাহ

news-image

নিজস্ব প্রতিবেদক : গজলডোবার সব স্লুইট গেট খুলে দিয়ে ভারত আন্তর্জাতিক অপরাধ করেছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেন, অন্যায় হলো গজলডোবার সব গেট আমাদেরকে না জানিয়ে হঠাৎ খুলে দেয়া। এইটা একটা রাজনৈতিক অপরাধ করেছে তারা। এটা আন্তর্জাতিক অপরাধ।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বন্যা, খরা ও পরিবেশ বিপর্যয় রোধে সরকারের ব্যর্থতা ও উদাসীনতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। গণঅধিকার পরিষদ এই সমাবেশের আয়োজন করে।

বাজেট প্রসঙ্গে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আজকে আমাদের প্রধানমন্ত্রী যে ভুলটা করছেন, আমাদের বোকা বানাচ্ছেন৷ একটা বাজেট করেছেন সেখানে একটা শব্দ নেই- কীভাবে গণতন্ত্র আসবে। কীভাবে সুষ্ঠু নির্বাচন হবে। উনারা এইটা দখল করে রাখবে। প্রতিটা ক্ষেত্রে ভুল। এখানে ক্ষুদ্রখামারী- শ্রমিক তার জন্য কোনো বরাদ্দ নাই। তার চাইতেও বড় কথা, বাংলাদেশে ১২-১৩ লাখ রোহিঙ্গা এসেছিলো। এখন হয়ে গেছে ২৫ লাখ। আগামী ১০ বছরে এইটা আরও বাড়বে, তার জন্য কোনো বরাদ্দ নাই।

সমাবেশে উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর, যুগ্ম-আহ্বায়ক রাশেদ খানসহ অনান্য নেতারা।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা