,

শিক্ষককে পিটিয়ে হত্যা : গাজীপুরে বন্ধুর বাড়িতে লুকিয়ে ছিলেন সেই ছাত্র

news-image

নিজস্ব প্রতিবেদক : সাভারে শিক্ষককে স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ছাত্র আশরাফুল আহসান জিতুকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল বুধবার বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলার নগরহাওলা গ্রামে বশির শরিফ নামে তার সহপাঠীর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, বশিরের বাড়ি নড়াইল জেলার কালিয়া উপজেলার বাইউসোনা গ্রামে। সে গাজীপুরের শ্রীপুর উপজেলার নগরহাওলা গ্রামে মোশাররফ হোসেনের ভাড়া বাড়িতে বড় ভাই ইমরান বিশ্বাস ও বড় বোন জিনিয়া আক্তারের সঙ্গে থাকে। সেখান থেকে ময়মনসিংহের ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকার এনআরজি স্পিনিং মিলস লিমিটেডে প্রায় মাস দেড়েক আগে মেকানিক্যাল হেলপার পদে চাকরি নেয় সে। গতকাল ভোরে অভিযুক্ত জিতু মানিকগঞ্জ থেকে বন্ধু বশিরের ভাড়া বাড়িতে আসে।

বশির জানান, অভিযুক্ত জিতুর সঙ্গে হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজে একসঙ্গে পড়াশোনা করেছে। মঙ্গলবার জিতু মানিকগঞ্জে তার নানার বাড়ি ছিল। পরে বুধবার ভোরে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় এসে বশিরকে ফোন করে এবং কয়েক দিনের জন্য আশ্রয় চায়। জিতুকে স্থানীয় সিদ্দিকুর রহমানের বাড়িতে ভাড়া কক্ষে রেখেছিল।

এ বিষয়ে বাড়ির মালিক সিদ্দিকুর রহমান জানান, জিতুকে তারা চেনে না। বুধবার বিকেলে হঠাৎ করে বাড়ির ভেতর কিছু লোক এসে তল্লাশি শুরু করে। এ সময় ঘুম থেকে ডেকে তুলে জিতুকে হাতকড়া পরানো হয়। পরে সেখানে জিজ্ঞাসাবাদ শেষে তাকে গাড়িতে তুলে নিয়ে যায়।

উল্লেখ্য, গত ২৫ জুন দুপুরে শিক্ষক উৎপল কুমারকে স্টাম্প দিয়ে বেধড়ক মারধর করে জিতু। এরপর ২৭ জুন এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির